এসিডের ধারণা

এসিডের ধারণা

যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হওয়ার সময় H+ আয়ন বা প্রোটন দান করে তাদের এসিড বা অম্ল বলে।

:::info
👉🏽 হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেক্ট্রন চলে গেলে সেখানে আর কোন ইলেক্ট্রন থাকে না। শুধু প্রোটন পড়ে থাকে। এজন্যেই H+ কে প্রোটন বলা হয়।
:::

শক্তিশালী এসিড

শক্তিশালী এসিড পুরোপুরি (বা ৯৭-৯৯%) বিয়োজিত হতে পারে। অর্থাৎ H+ পুরোপুরি দান করতে পারে।

যেমনঃ

HCl(aq)H(aq)++Cl(aq)

H2SO4(aq)2H(aq)++SO42(aq)

দূর্বল এসিড

দূর্বল এসিড পুরোপুরী বিয়োজিত হতে পারে না। মাত্র ৫-৬% এর মত বিয়োজিত হতে পারে। এরা H+ পুরোপুরি দান করতে পারে না। দান করলেও কিছু অংশ ফেরত চলে আসে (যে কারণে উভমূখী চিহ্ন)।

যেমনঃ
H2CO3(aq)2H(aq)++CO32(aq)

CH3COOH(aq)H(aq)++CH3COO(aq)

:::warning
❓ তারমানে কি স্যার কোন যৌগের মধ্যে H থাকলেই সেটা এসিড?

উত্তর হচ্ছে “না”। শুধু H থাকলেই হবে না। সেই H দান করার মত এবিলিটি থাকা লাগবে। নইলে এসিড হবে না।
:::

অধাতুর অক্সাইডগুলো এসিডীয় হয়

যেমনঃ CO2,SO2,NO2 ইত্যাদি

কিন্তু স্যার এদের মধ্যে তো কোন H+ নেই?

হ্যাঁ তা নেই। কিন্তু এদের পানিতে মেশালে এরা এসিড তৈরী করতে পারে। অর্থাৎ পানিতে মেশালে যে যৌগ এরা তৈরী করে তা H+ দান করতে পারে।

অধাতুর অক্সাইড + পানি ⟶ এসিড

যেমনঃ

CO2+H2OH2CO3SO2+H2OH2SO3SO3+H2OH2SO4

:::info
❓ অধাতু কারা?

পর্যায় সারণীর গ্রুপ (১৪-১৭) এর মৌল সমূহ
:::

:::info
❓ আচ্ছা স্যার, ধাতুর অক্সাইড কী ধর্মী?

সিম্পল। ক্ষার ধর্মী।
:::

লঘু (Dilute) এসিড ও গাঢ় (Concentrated) এসিড কী?

খুব সহজভাবে বললে, একটি এসিডের দ্রবণে কতটা পানি আর কতটা এসিড আছে, তার ওপর ভিত্তি করে তাকে লঘু বা গাঢ় বলা হয়।

:::success
📢 উদাহরণ: ধরো, ১০০ গ্রাম সালফিউরিক এসিডের (HSO) একটি দ্রবণ আছে। যদি সেখানে ৯৮ গ্রাম এসিড আর মাত্র ২ গ্রাম পানি থাকে, তবে তা গাঢ় এসিড। আর যদি সেখানে মাত্র ৪ গ্রাম এসিড এবং ৯৬ গ্রাম পানি থাকে, তবে সেটি একটি লঘু এসিড।
:::

লঘু ও গাঢ় এসিডের বিভিন্ন ধর্ম

যদিও দুটোই এসিড, এদের ঘনত্বের ওপর ভিত্তি করে এদের ধর্মে কিছু জরুরি পার্থক্য দেখা যায়।

১. সাধারণ এসিডীয় ধর্ম

সব এসিডেরই কিছু সাধারণ ধর্ম আছে, কিন্তু লঘু আর গাঢ় অবস্থায় সেই ধর্মের তীব্রতা কম-বেশি হয়।

NaOH+HClNaCl+H2OMg(OH)2+H2SO4MgSO4+H2O

২. সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া

লঘু এবং গাঢ় এসিড—দুটোই সক্রিয় ধাতুর (যেমন: জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন) সাথে বিক্রিয়া করে, কিন্তু তাদের ফলাফল ভিন্ন হতে পারে।

৩. ক্ষয়কারী ধর্ম (Corrosive Nature)

৪. নিরুদক ধর্ম (Dehydrating Property)

৫. জারক ধর্ম (Oxidizing Property)

৬. বিদ্যুৎ পরিবাহিতা

লঘু এসিড বনাম গাঢ় এসিড: Summary

ধর্ম (Property) লঘু এসিড (Dilute Acid) গাঢ় এসিড (Concentrated Acid)
সংজ্ঞা ও গঠন যে দ্রবণে এসিডের চেয়ে পানির পরিমাণ অনেক বেশি থাকে। যে দ্রবণে পানির চেয়ে এসিডের পরিমাণ অনেক বেশি থাকে।
ক্ষয়কারী ক্ষমতা তুলনামূলকভাবে কম ক্ষয়কারী। অত্যন্ত ক্ষয়কারী, ত্বক ও অন্যান্য বস্তুর মারাত্মক ক্ষতি করে।
সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া লবণ ও হাইড্রোজেন গ্যাস (H₂) তৈরি করে লবণ, পানি এবং অন্য গ্যাস (যেমন: SO₂, NO₂) তৈরি করে। হাইড্রোজেন গ্যাস তৈরি হয় না।
লিটমাস পরীক্ষা নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাসকে লাল করে। (ফলাফল একই)
নিরুদক ধর্ম এই ধর্ম নেই। শক্তিশালী নিরুদক হিসেবে কাজ করে (বিশেষত H₂SO₄)। অন্য যৌগ থেকে পানি শোষণ করে।
জারক ধর্ম সাধারণত জারক ধর্ম দেখায় না। শক্তিশালী জারক হিসেবে কাজ করে (বিশেষত H₂SO₄ ও HNO₃)।
বিদ্যুৎ পরিবাহিতা উত্তম বিদ্যুৎ পরিবাহী (কারণ বেশি আয়ন তৈরি হয়)। তুলনামূলকভাবে দুর্বল বিদ্যুৎ পরিবাহী (কারণ কম আয়ন থাকে)।
উদাহরণ সালফিউরিক এসিডের 5% জলীয় দ্রবণ। সালফিউরিক এসিডের 98% জলীয় দ্রবণ।
Powered by Forestry.md